Saturday , 14 March 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পুলিশের অভিযানে বালু উত্তোলনকারীরা আটক, বাধা দেওয়ায় আরও দু’জন আটক
--আটককৃত বালু উত্তোলনকারী

পুলিশের অভিযানে বালু উত্তোলনকারীরা আটক, বাধা দেওয়ায় আরও দু’জন আটক

মেহেরুবান হাবিব

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় আটক ব্যক্তিদের থানায় নেওয়ার পথে রাস্তা ব্যারিকেড দিয়ে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও দুইজনকে আটক করা হয়।

‎আটককৃতরা হলেন- ১) মোঃ মেহেদী হাসান, পিতা: রফিকুল ইসলাম, ২) সাফিউল ইসলাম, পিতা: মফিজুল ইসলাম ৩) নুরুজ্জামান ইসলাম, পিতা: ছুমির উদ্দিন ৪) রিদয় ইসলাম, পিতা: দুলু মিয়া

‎পুলিশ জানায়, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে প্রথমে দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের থানায় নিয়ে যাওয়ার সময় কিছু ব্যক্তি রাস্তা ব্যারিকেড দিয়ে পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আরও দুইজনকে আটক করা হয়।

‎‎ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের কারাদণ্ড প্রদান করেন।

‎এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সরকারি কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

About Syed Enamul Huq

Leave a Reply