Friday , 17 April 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
প্রাইভেটকারের ধাক্কায় শিক্ষক নিহত, আহত—?

প্রাইভেটকারের ধাক্কায় শিক্ষক নিহত, আহত—?

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের দেওয়ানগঞ্জে রাস্তায় হাঁটতে বের হয়ে প্রাইভোটকারের ধাক্কায় আতাউর রহমান (৫০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।  শনিবার (২৮ জুন) সকালে দেওয়ানগঞ্জ—সানন্দবাড়ি সড়কের পোল্লাকান্দি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি গ্রামে মৃত শামসুদ্দিন বাচ্চু মিয়ার ছেলে।তিনি আতাউর রহমান পোল্লাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক৷

স্থানীয় সূত্র জানায়, সকালে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হন স্কুল শিক্ষক আতাউর রহমান ও সামিউল ইসলাম নামে এক ব্যক্তি। রাস্তা পাশ দিয়ে হাঁটার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার আতাউর রহমান ও সামিউল ইসলামকে ধাক্কা দিয়ে চলে যায় । প্রাইভেটকারের ধাক্কায় তারা দুজনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন এবং মুমূর্ষু অবস্থায় আহত সামিউল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া রয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply