Friday , 16 January 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ফ্যাসিবাদের দোসরদের নিমন্ত্রণ শক্ত হাতে প্রতিহতের ঘোষণা

ফ্যাসিবাদের দোসরদের নিমন্ত্রণ শক্ত হাতে প্রতিহতের ঘোষণা

সকালবেলা প্রতিবেদকঃ

আগামী ২৮ জুন অনুষ্ঠিত হতে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটের ৪২–তম বার্ষিক সভায় দাওয়াত পেয়েছেন যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ চিহ্নত আওয়ামী দোসরেরা। এর পরিপ্রেক্ষিতে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, ‘ জুলাই হামলায় জড়িত কিংবা ফ্যাসিবাদের কোন দোসর যদি ক্যাম্পাসে প্রবেশ করে, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের প্রতিহত করব।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক কর্মকর্তা সূত্রে জানা যায়, আগামীকাল শনিবার ( ২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে সিনেট সদস্য হিসাবে দাওয়াত পেয়েছেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ ও আওয়ামীলীগের মনোনীত গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোতাহের হোসেন মোল্লাসহ জুলাই হামলায় মদদদাতা শিক্ষকেরা।

এছাড়াও দাওয়াত প্রাপ্ত আওয়ামী দোসরেরা হলেন, অধ্যাপক শরীফ এনামুল কবির, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, অধ্যাপক তপন কুমার শাহা, অধ্যাপক শফিক উর রহমান, অধ্যাপক এ এ মামুন ও অধ্যাপক শাহেদুর রশিদ, অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান ও জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী জামিল। এরা সরাসরি জুলাই অভ্যুত্থানের বিরোধীতা করেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার মদদ দেন।

এর প্রতিবাদে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, ‘ফ্যাসিবাদের দোসরদের দাওয়াত দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যক্কারজনক কাজ করেছে। জুলাই হামলায় জড়িত কিংবা ফ্যাসিবাদের কোন দোসর যদি ক্যাম্পাসে প্রবেশ করে, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের প্রতিহত করব।’

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক কামরুল আহসানকে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলেও সারা দেননি।

About Syed Enamul Huq

Leave a Reply