বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে নিয়ে কোনো আপস নাই বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সম্প্রতি একটি অনুষ্ঠানে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা নতুন করে স্বাধীনতা বানাতে চাই না। বাংলাদেশ নিয়ে কারো সঙ্গে কোনো আপস হবে না।
যারা ভালো থাকবে, যারা কথা দিয়ে কথা রাখতে পারবে। যারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, মানুষকে আপন ভাববে আমি তাদের গোলামি করব। আমি এক নম্বর হলো আল্লাহর গোলাম। আর দুই নম্বর হলো মানুষের গোলাম।
এর মাঝখানে আমার কাছে কিছু নাই।’
যদিও সবাই কথা বলতে পারে না।’
তিনি আরো বলেন, ‘আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আমরা সবাই তার কর্মী। এখানে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো আপস নয়। জিয়াউর রহমানকে নিয়েও কোনো আপস নয়। আমরা স্বাধীনতাকে দেখতে চাই। আমরা নতুন করে স্বাধীনতা বানাতে চাই না।’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
