তালা ( সাতক্ষীরা ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল তালা উপজেলায় ১২নং খলিলনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের একটি ওয়ার্ড কমিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম দাদুভাই, সদস্য সচিব আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী আবুমহিদ হোসেন, ১২ নং খলিলনগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বায়জিদ মল্লিক, সদস্য সচিব মোঃ সাইদুর রহমান, যুবদলের আহবায়ক মোঃ হাফিজুর রহমান হাফিজ ভাই, যুবদলের সদস্য সচিব মোঃ আবু সুফিয়ান, স্বেচ্ছসেবকদলের ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ মান্নান শেখ, সাধারণ সম্পাদক আঃ হালিম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান বিশ্বাস, ১২নং খলিলনগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক গাজী আছিরউদ্দিন, সিনিয়র যুগ্ন আহবায়ক মাস্টার শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মাস্টার মোসলেমউদ্দিন,সার্স কমিটি জিএম শহীদুল্লাহ গাজী প্রমুখ।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
