Friday , 15 May 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের
--ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের

অনলাইন ডেস্ক:

বার কাউন্সিলে নির্বাচনে সুযোগ চেয়ে আবেদনের পর এবার কারাবন্দি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের পক্ষে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) এ রিট করেন তার অ্যাসোসিয়টসের আইনজীবী মো. লিটন আহমেদ।

এর আগে ১২ এপ্রিল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চেয়ে ব্যারিস্টার সুমনের পক্ষে আবেদন করা হয়। তাতে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে বলে জানান তার আইনজীবী। রিটে আইন সচিব, বার কাউন্সিলের সচিব ও ঢাকা জেলার ডেপুটি কমিশনারকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়, বন্দি হওয়ায় ব্যক্তিগতভাবে নমিনেশন পেপারে সই করতে অনুমতি প্রয়োজন। যেটার অথরিটি জেলা ম্যাজিস্ট্রেট। ১২ এপ্রিল এ ব্যাপারে আবেদন করা হয়েছিল। কিন্তু জেলা ম্যাজিস্ট্রট তাতে সাড়া দেননি। তাই হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৯ মে  বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ এপ্রিল বৃহস্পতিবার বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।

About Syed Enamul Huq

Leave a Reply