Sunday , 15 February 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বিএনপির তারুণ্যের সমাবেশে জনতার ঢল

বিএনপির তারুণ্যের সমাবেশে জনতার ঢল

নাটোর প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যুবদল ও ছাত্রদলের আয়োজনে তারুণ্যের সমাবেশে জনতার ঢাল নেমেছিল নাটোরের লালপুরে। শনিবার বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সমাবেশে আয়োজিত লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আশরাফুল আলম লুলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছেলে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও লালপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডাঃ ইয়াসির আরশাদ রাজন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুবদলের নেতা শহিদুল ইসলাম প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply