নেত্রকোনা প্রতিবেদকঃ
শুক্রবার (২৭ জুন) বিকেলে নেত্রকোণার বারহাট্টা উপজেলায় সিংধা ইউনিয়নের সিংধা মোড় ও আলোকদিয়া গুদারাঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বারহাট্টা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রঞ্জু, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মুন্নাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপি’র সহ ধর্ম বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা এটিএম আব্দুল বারী ড্যানি।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
