অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের ফলে নয়াদিল্লি ও ওয়াশিংটন সম্পর্কে নতুন মাত্রা আসতে পারে বলে আশাবাদী ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেকে। গত চার বছরে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে দ্বিপক্ষীয় সম্পর্ক মসৃণ থাকলেও কয়েক দফায় বেশ কয়েকটি ভারতীয় সংস্থা নিষেধাজ্ঞার শিকার হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে তার বদল আসবে বলে মনে করছেন তারা। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বৃহস্পতিবার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
গণমাধ্যমটি জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার অভিযোগে গত বৃহস্পতিবার (১ নভেম্বর) বিভিন্ন দেশের মোট ৩৯৮ সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাইডেন সরকার। এর মধ্যে ছিল ১৯টি ভারতীয় সংস্থা ও দুজন ভারতীয় নাগরিক। সে দিনই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি জারি করে এর বিরোধিতা করে বলা হয়েছিল, ‘মিথ্যা অভিযোগে ভারতীয় সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।’
এখন হোয়াইট হাউসে ট্রাম্পের প্রবেশের পর পরিস্থিতির বদল ঘটতে পারে বলে মনে করছেন অনেকে।
তারই ভিত্তিতে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। এসব তালিকায় মোট ১৯টি ভারতীয় সংস্থা রয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
