চট্টগ্রাম সংবাদদাতাঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে জাতীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান ও ভাষা শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন আনোয়ারা প্রেস ক্লাব।
আজ সোমবার একুশের প্রভাতে আনোয়ারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান আনোয়ারা প্রেস ক্লাবের নব-নির্বাচিত সদস্য বৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ফৌজুল আজাদ চৌধুরী, এমডিএইচ রাজু, জামাল উদ্দিন, রাজিব শর্মা, সুশান্ত শীল, সেলিম উদ্দিন, মোঃ ফোরকান প্রমুখ।

Leave a Reply
You must be logged in to post a comment.