Monday , 19 January 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভোটের মাঠে ফুটবল প্রতীক চান তাসনিম জারা
--তাসনিম জারা।

ভোটের মাঠে ফুটবল প্রতীক চান তাসনিম জারা

অনলাইন ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চাওয়া তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থিতা বৈধ ঘোষণার পর তিনি সবাইকে ধন্যবাদ দিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে তার মনোনয়ন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেয় কমিশন।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর নির্বাচন ভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, “নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হয়েছে। আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।” রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করার পর থেকে এক সপ্তাহে ‘অন্য রকম’ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে বলে মন্তব্য করেন এ স্বতন্ত্র প্রার্থী। তাসনিম জারা বলেন, “দেশে-বিদেশে সকলে দোয়া করেছেন, অনেকে হতাশা প্রকাশ করেছেন। তাদের সকলকে ধন্যবাদ।জনসমর্থনে আগামী নির্বাচনে লড়াই করতে পারব প্রার্থী হিসেবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখন মার্কার জন্য আবেদন করতে পারব, পছন্দের মার্কা ফুটবল।”

তিনি বলেন, “নির্বাচন কমিশনকেও ধন্যবাদ। আমরা এখন ফুটবল প্রতীক চেয়ে আবেদন করব। সবার সমর্থন নিয়ে লড়াই করতে পারব। সবার সাথে দেখা হবে।”

About Syed Enamul Huq

Leave a Reply