Monday , 18 May 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মদনমোহন কলেজের হয়ে শটপুটে বালাগঞ্জের তালিমুল চ্যাম্পিয়ন
--প্রেরিত ছবি

মদনমোহন কলেজের হয়ে শটপুটে বালাগঞ্জের তালিমুল চ্যাম্পিয়ন

সিলেট প্রতিনিধি:
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ মাঠে অনুষ্ঠিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ এর জেলা পর্যায়ের অ্যাথলেটিক্সে শটপুট (গোলক নিক্ষেপ) ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বালাগঞ্জের কৃতি সন্তান সৈয়দ তালিমুল ইসলাম। তিনি সিলেট সরকারি মদনমোহন কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মদনমোহন কলেজ অসামান্য সাফল্য দেখিয়েছে। তালিমুল ইসলাম ছাড়াও একই কলেজের তারেক হোসাইন ১০০ মিটার স্প্রিন্টে এবং নাজুমা আক্তার তাইবা হাইজাম্পে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
সৈয়দ তালিমুল ইসলাম সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের বশিরপুর মীরবাড়ির মরহুম সৈয়দ সামছুল ইসলাম ও মোছাঃ আনোয়ারা বেগমের কনিষ্ঠ পুত্র। তার এই সাফল্যে মীরবাড়িসহ পুরো এলাকায় আনন্দের ঢল নেমেছে। তালিমুলের এই অভাবনীয় সাফল্যে বশিরপুর ও তালতলা গ্রামের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের অনুভূতি ব্যক্ত করেছেন।
দেওয়ানবাজার ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল আলম বলেন, আমাদের ইউনিয়নের সন্তান জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় আমরা গর্বিত। তার সাফল্য নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে। তালতলা গ্রামের বিশিষ্ট মুরব্বি ও সাবেক মেম্বার খন্দকার আব্দুল হাই কমলা বলেন, তালিমুলের এই বিজয় আমাদের এলাকার বিজয়। সে অত্যন্ত বিনয়ী ও প্রতিভাবান, তার জন্য শুভকামনা।
তালিমুলের চাচা সৈয়দ মাহবুবুর রহমান ও সৈয়দ মুহিবুর রহমান মিছলু যৌথ বার্তায় বলেন, তালিমুল আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করেছে। তার এই সাফল্য শুধু আমাদের নয়, পুরো বালাগঞ্জবাসীর এবং তার শিক্ষক, সহপাঠী সহ পুরো কলেজের। সে খেলাধুলার প্রতি অত্যন্ত যত্নশীল, আশা করি সে জাতীয় পর্যায়েও সিলেটের নাম উজ্জ্বল করবে।
তালতলা-বশিরপুর জামে মসজিদের সেক্রেটারি ওবায়দুল হক সুহেল বলেন, আমাদের এলাকার সন্তান যখন সিলেটের বড় একটি মঞ্চে চ্যাম্পিয়ন হয়, তখন তা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তালতলা-বশিরপুর ইউনাইটেড ক্লাবের সভাপতি মুজিবুর রহমান মোস্তফা বলেন, আমাদের ক্লাবের পক্ষ থেকে তালিমুলকে অভিনন্দন। সে আমাদের গর্ব। তার এই অর্জনকে আমরা স্মরণীয় করে রাখতে চাই।
মদনমোহন কলেজের অধ্যক্ষ মোছাঃ তাহমিনা আক্তার বলেন, সৈয়দ তালিমুল ইসলাম, তারেক হোসাইন ও নাজুমা আক্তার তাইবা এই তিনজনের সাফল্যে মদনমোহন কলেজ আজ ক্রীড়াঙ্গনে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। আমি তাদের এই অদম্য যাত্রাকে সাধুবাদ জানাই।
কলেজ ক্যাম্পাসে খবরটি পৌঁছানোর পর তালিমুলের সহপাঠীরা উল্লাসে ফেটে পড়েন। তারা জানান, তালিমুল ছাড়াও আরো যে দুই জন তারেক হোসাইন নাজুমা আক্তার তাইবা এদের এই বিজয় তাদের জন্য অনুপ্রেরণার উৎস। উল্লেখ্য, শটপুট প্রতিযোগিতায় ২য় হয়েছেন সিলেট সরকারি কলেজের মনসুর আহমদ এবং ৩য় হয়েছেন সিলেট এমসি কলেজের মোঃ তাহিদুল খান।

About Syed Enamul Huq

Leave a Reply