গাজীপুর প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় কৃষি সচিব রফিকুল ই মোহামেদ আজ (০৭ মার্চ, ২০২৬ খ্রি.) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন। মাননীয় কৃষি সচিব ইনস্টিটিউটের সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান বারি’র মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান ও পরিচালকবৃন্দ। পরে এ উপলক্ষ্যে মহাপরিচালকের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ইনস্টিটিউটের কার্যক্রম এবং অর্জন বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন বারি’র মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান। মাননীয় সচিব বারি’র বিজ্ঞানীদের সাথে মতবিনিময়ে কৃষিতে বিজ্ঞানীদের অসামান্য অবদান স্বীকার করে ভবিষ্যতে আরও সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। উক্ত অনুষ্ঠানে বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগ/শাখার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় প্রধান এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
--প্রেরিত ছবি
দৈনিক সকালবেলা National Daily Newspaper
