Friday , 15 May 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই হরমুজে চলছে জাহাজ
--সংগৃহীত ছবি

মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই হরমুজে চলছে জাহাজ

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা ও অবরোধ উপেক্ষা করেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলাচল করছে জাহাজ। বুধবার এই জলপথ ব্যবহার করে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে দেশটির একটি বিশাল তেলবাহী জাহাজ (সুপার ট্যাংকার)।

এ সময় হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের এসব সিদ্ধান্ত কখনো সফল হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে আলজাজিরা জানায়, বুধবার সকালে নিষেধাজ্ঞাভুক্ত জাহাজটি ইরানের সীমান্তে প্রবেশ করে।

এই জলপথে চলা যুক্তরাষ্ট্রের অবরোধের বিষয়ে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি বলেছেন, প্রায় ৮ হাজার কিলোমিটার স্থল ও সমুদ্রসীমা থাকা একটি দেশের ক্ষেত্রে কোনো অবরোধ কার্যকর হবে না।

বরং মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধের মধ্যে আমদানি-রপ্তানি সহজ করতে মুক্ত বাণিজ্য অঞ্চলসহ বিকল্প ব্যবস্থাগুলো সক্রিয় করার আহ্বান জানান তিনি।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন যে, ইরান যুদ্ধ নয়, বরং আলোচনা চায়। দেশটির বার্তা সংস্থা ইরনার বরাতে এ কথা জানিয়েছে আলজাজিরা

তিনি হুঁশিয়ার করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় বা আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে, তবে তা কখনো সফল হবে না।

সূত্র: আলজাজিরা

About Syed Enamul Huq

Leave a Reply