মিডিয়ায় বাহবা পাওয়া জন্য কেউ হয়তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা করেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এটা নিয়ে আমার কোনো ধারণা নেই। এটা ওনাদের জিজ্ঞেস করেন। এটা হয়তো মিডিয়ায় বাহবা পাওয়া জন্য কেউ করেছেন।
মূল উদ্দেশ্য কী আমি জানি না, আমার এটা সম্পর্কে কোনো ধারণা নেই।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইদানীং আওয়ামী লীগ সরকারে থাকায় বহু লোক যারা আগে জামায়াত করত, যারা আগে উল্টা দল করত, তারা এখন নিজেকে আওয়ামী লীগের লোক বলে বেড়ায়। কেউ হয়তো আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে ছবি তুলে ফেলেছে, ছবি দেখিয়ে বলবে আমি আওয়ামী লীগ।
এগুলো কিছু স্বার্থান্বেষী লোক, সুবিধাবাধী লোক করে। আমাদের সুবিধাবাধী লোকের কোনো অভাব নেই।
আমরা বলেছি, সেটা দেব। রোহিঙ্গা গণহত্যার বিচার প্রক্রিয়ায় প্রত্যাবাসন কোনো বাধা হবে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
