Tuesday , 14 April 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না আজ
-- মির্জা আব্বাস

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না আজ

অনলাইন ডেস্ক:

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের অস্ত্রোপচার চলছে। আজ সিঙ্গাপুরে নেওয়ার কথা ছিল, যেহেতু এভারকেয়ার হাসপাতালে অপারেশন হচ্ছে সেহেতু এই মুহূর্তে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

এর আগে দুপুরে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড। বিকেল ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এদিন সকালে মির্জা আব্বাসের সিটিস্ক্যান করা হয়েছিল।

সেই রিপোর্টে অবস্থার অবনতি হলে দ্রুত একটি ভার্চ্যুয়াল মেডিক্যাল বোর্ড বসে এবং সব কিছু দেখে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে সেদিন গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply