দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহসহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় এই কম্পন টের পাওয়া যায়।
যদিও কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আকস্মিক এই ঝাঁকুনিতে জনমনে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক স্থানে বহুতল ভবনের বাসিন্দারা দ্রুত নিচে নেমে খোলা জায়গায় আশ্রয় নেন।
অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই মাত্রা ৪.৪ বলে উল্লেখ করেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্রের দেওয়া তথ্য মতে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল তুলনামূলক কম।
আবহাওয়া ও ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিমালয় পাদদেশীয় অঞ্চলে ভৌগোলিক অবস্থানের কারণে এসব এলাকা ভূমিকম্পের ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
