মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যেগে শনিবার (২৩ এপ্রিল) জেলা পুলিশ লাইন্সে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়। তিনি বলেন, রমজান মাস আরবি মাসসমূহের মধ্যে সবচেয়ে বরকতময় ও মর্যাদাপূর্ণ মাস। মুসলিম উম্মার জন্য এ মাসের গুরুত্ব ও বৈশিষ্ট্য অপরিসীম। সঠিক নিয়মে রমজানের রোজা পালনের মাধ্যমে আমাদের জীবনে পরিশুদ্ধতা আনয়ন সম্ভব।
এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার , অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম, জেলা বিশেষ শাখার ডিআইও ১ মোঃ আব্দুল হাই চৌধুরী, মৌলভীবাজার জেলার বিভিন্ন থানা ও ইউনিটের অফিসার ইনচার্জগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার পুলিশ লাইন্সের সকল পুলিশ সদস্যগণ।

Leave a Reply
You must be logged in to post a comment.