যশোরের অভয়নগরে সরকারবিরোধী মশাল মিছিল করায় সন্ত্রাসবিরোধী আইনে সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ ৬১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ২১ জনের নামসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জন রয়েছেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ শান্ত, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হায়াত রুম্মান, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি আবিদ আলম সাজিদ, কৃষকলীগ নেতা শাহীন ফারাজী, তরিক শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসলাম হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক সফি কামাল, শ্রমিকলীগ নেতা সৈয়দ মনোয়ার হোসেন, রাজিব মোল্যা, ছাত্রলীগ নেতা বিএম ইমন, জাহিদুল মোল্যা, ইমন ফকির, রাতুল মোল্যা, আক্কাস আলী ও ইব্রাহিম বিশ্বাস ওরফে খলিল কসাইয়ের ছেলে রুহুল আমিন। এ ছাড়া ৩০/৪০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে।
জানা যায়, গত ১৬ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গুয়াখোলা গ্রামে নওয়াপাড়া সরকারি কলেজ সংলগ্ন সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে সরকারবিরোধী একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
