পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি উত্তেজনা ফের বাড়ল। এবার যুক্তরাষ্ট্রকে পুরোপুরি বাদ দিয়ে এই প্রণালিটির জন্য একটি নতুন ব্যবস্থাপনা মডেল চালুর কথা জানিয়েছে ইরান।
‘জাতীয় পারস্য উপসাগর দিবস’ উপলক্ষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে এই পরিকল্পনার কথা জানান ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
গালিবাফ বলেন, ‘ইরান তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সঙ্গে নিয়ে এমন একটি ভবিষ্যৎ নিশ্চিত করতে চায়, যেখানে আমেরিকার কোনো উপস্থিতি বা হস্তক্ষেপ থাকবে না।
১৬২২ সালে পারস্য উপসাগর থেকে ইউরোপীয় শক্তিগুলোকে বিতাড়িত করার ঐতিহাসিক ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দাবি করেন, এই অঞ্চলের জলপথের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নজির ইরানের ইতিহাসে আগেও ছিল।
এর আগে গত ১৩ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি ঘিরে একটি নৌ-অবরোধের ঘোষণা দেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
