Saturday , 14 March 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক : সিপিডি
--ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক : সিপিডি

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক দাবি করে তা বাতিল করার আহ্বান জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম হোসেন।

আজ শনিবার দুপুরে বর্তমান সরকারের ১৮০ দিনের পরিকল্পনা, অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও ভাবনা ও করণীয় নিয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

এসময় অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে হওয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে চরম বৈষম্যমুলক আখ্যা দিয়ে তা বাতিল করে দ্বিপক্ষিক বানিজ্য চুক্তি করার আহ্বান জানন তিনি। ড. খন্দকার বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি বৈষম্যমূলক।

এছাড়াও জাপানের সঙ্গে করা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) চুক্তি দেশের জ্বালানি রূপান্তর বিলম্বিত করতে পারে বলেও অভিযোগ তোলে সিপিডি। এটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সংস্থাটি। এ সময় দেশে জীবাশ্ম জ্বালানিনির্ভর কোনো বিদ্যুৎকেন্দ্র নির্মাণ না করার নীতি গ্রহণেরও আহ্বান জানায় সংস্থাটি।

শ্রমিকদের মজুরির জন্য কাজ করার দরকার আছে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ইপিজেডকে আলাদা করে না রেখে, এককভাবে ওয়েজ বোর্ড করার আহ্বান জানান তিনি।

About Syed Enamul Huq

Leave a Reply