যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি ‘বড় চমক’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেন, “চলমান যুদ্ধে তেহরান নিজ পরিকল্পনা এবং ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা’ অনুযায়ী এগিয়ে যাচ্ছে।”
ইরানের সংবাদমাধ্যম ফারসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। তবে প্রতিবেদনে ওই নিরাপত্তা কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে সতর্ক করে দিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার অনুগত শাসকগোষ্ঠীর জন্য আমাদের একটি বড় চমক রয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে তারা সেটা দেখতে পাবে।
তিনি আরো বলেন, ‘ইরানের দক্ষিণাঞ্চলে তাদের আচরণ ঘটনাপ্রবাহের গতিপথ আমাদের অনুকূলে বদলে দিতে পারে।’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
