Friday , 15 May 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য, এরদোয়ানের সমালোচনায় নেতানিয়াহু
--সংগৃহীত ছবি

যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য, এরদোয়ানের সমালোচনায় নেতানিয়াহু

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১১ এপ্রিল) এক্স পোস্টে এই সমালোচনা করেন।

নেতানিয়াহু এক্স পোস্টে জানিয়েছেন, তেহরান ও তার আঞ্চলিক মদদপুষ্ট শক্তিগুলোর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই অব্যাহত থাকবে।

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, যেকোনো উসকানি থেকে নিজেদের সতর্ক থাকতে হবে। তবে কাদের বিরুদ্ধে সতর্ক থাকতে বলেছেন, কোনো নাম প্রকাশ করেননি এরদোয়ান।

তার্কিশ প্রেসিডেন্টের সমালোচনা করে নেতানিয়াহু সামাজিক মাধ্যমে এক্স-এ লিখেছেন, ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসনগোষ্ঠী ও তার অনুচরদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। এরদোয়ানের মতো নয়, যে তাদের প্রশ্রয় দেয় এবং নিজের কুর্দি নাগরিকদের ওপর হত্যাকাণ্ড চালিয়ে থাকে।

About Syed Enamul Huq

Leave a Reply