ইরানের সঙ্গে চলমান যুদ্ধে সামরিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের। দুই মাসের বেশি সময় ধরে চলা হামলা-পাল্টা হামলার মধ্যে নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তথ্য গোপনের পর বিষয়টি খোলাশ করলো পেন্টাগন। তবে পেন্টাগনের বিরুদ্ধে যুদ্ধের প্রকৃত খরচ নিয়ে ‘মিথ্যা’ বলার অভিযোগ এনেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
স্যোশাল মিডিয়া এক্স দেয়া এক পোস্টে আরাঘচি দাবি করেছেন, নেতানিয়াহুর এই জুয়া খেলার কারণে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি খরচ ১০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা পেন্টাগনের দাবিকৃত ব্যয়ের চার গুণ।
এর আগে ইরানের সংসদ স্পিকার এমবি গালিবফ যুক্তরাষ্ট্রকে উপহাস করে বলেন, ‘ইরানের সীমান্ত যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি দীর্ঘ। তাই অবরোধ বাস্তবায়ন করা তাদের ধারণার চেয়েও কঠিন হবে।’
সূত্র: এএনআই
দৈনিক সকালবেলা National Daily Newspaper
