Wednesday , 15 April 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা হত্যায় একজনের মৃত্যুদণ্ড

যুবলীগ নেতা হত্যায় একজনের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত—৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারেকুল ইসলাম তারেক সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লার বাসিন্দা। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন একই এলাকার সেলিম রেজা, বাদল সেখ, নজরুল ইসলাম এবং সাইদুল ইসলাম খান। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল জানান, মামলার ১৮ আসামির মধ্যে পাঁচজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, বাকি ১৩ জনকে অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। মামলার অভিযোগপত্রে বলা হয়, নিহত গোলাম মোস্তফার সঙ্গে আসামিদের সামাজিক ও ব্যবসায়িক বিরোধ ছিল। ২০১৮ সালের ৩ অক্টোবর ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী শিখা খাতুন সিরাজগঞ্জ সদর থানায় ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২০—২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত সাক্ষ্য—প্রমাণ পর্যালোচনা করে রায় ঘোষণা করেছে। নিহত গোলাম মোস্তফা সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের যুবলীগ সভাপতি ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply