অনলাইন ডেস্ক:
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের আটক করা হয়।
গতকাল বুধবার (৩০ মার্চ) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ১ হাজার ৫৫৪ পিস ইয়াবা, ৮০ গ্রাম ১১১ পুরিয়া হেরোইন, ৫৪ কেজি ৪৪৫ গ্রাম গাঁজা ও ৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
সূত্র: ডিএমপি নিউজ

Leave a Reply
You must be logged in to post a comment.