দেশের অন্তত ২২ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, চৈত্রের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভ্যাপসা গরমে অস্বস্তি আরো বেড়েছে। এই পরিস্থিতি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ঢাকাসহ সারা দেশে এপ্রিলজুড়ে আরো কয়েক দফা তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে অন্তত একটি তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
সমুদ্র পরিস্থিতি নিয়েও সতর্কবার্তা দিয়ে সংস্থাটি জানায়, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
