Thursday , 11 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা কমান্ডের এডহক কমিটি ঘোষণা
--প্রেরিত ছবি

লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা কমান্ডের এডহক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

দেশ ও জাতির অহংকার, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ মুক্তিযোদ্ধা লক্ষ্মীপুর জেলা সংসদ কমান্ডের এডহক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল’র সভায় বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমানকে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা মফিজ উল্লাহকে যুগ্ম আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহানকে সদস্য সচিব করে লক্ষ্মীপুর জেলা কমান্ডের এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাবেক আহমেদ খান লক্ষ্মীপুর জেলা কমান্ডের এডহক কমিটি ঘোষণা করেন।

এডহক কমিটিতে সদস্য হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুর রহমান , বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রফিক উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সামছুদ উদ্দিন।

About Syed Enamul Huq

Leave a Reply