মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর সড়কে চলছে খানাখন্দ ভরা সংস্কার কাজ। অক্টোবর থেকে শুরু হয়েছে ঢাকা-লক্ষ্মীপুর সড়কের লক্ষ্মীপুর-চন্দ্রগঞ্জ সড়কের সংস্কার কাজ। প্রায় ১৯’কিলোমিটার দীর্ঘ খানাখন্দভরা সড়কে বর্তমানে মেরামত বা রিপেয়ারিংয় কাজ চলমান রয়েছে। ২০২৪ সালে ভারত থেকে আসা পানি এবং অতিবৃষ্টির কারনে ঢাকা-লক্ষ্মীপুর/চট্রগ্রাম-লক্
লক্ষ্মীপুর সড়ক বিভাগ ইতোমধ্যেই ভাঙাচোরা অংশ কেটে ফেলা, নতুন বিটুমিন কার্পেট বসানো এবং ড্রেনেজের পানিনিষ্কাশন নিশ্চিত করার কাজ চলমান রেখেছে। মেরামত কার্যক্রমে শ্রমিকরা সকাল-সন্ধ্যা পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। লক্ষ্মীপুর সড়ক উপ-বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন বলেন,”বর্ষার অতিবৃষ্টির কারণে সড়কটির অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিলো। জনগণের দুর্ভোগ লাঘব করতে আমরা দ্রুত রিপেয়ারিংয়ের কাজ চলমান রেখেছি। আশা করছি কয়েক দিনের মধ্যে কাজ শেষ হবার পর জনগণ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে”।
লক্ষ্মীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, লক্ষ্মীপুর-চন্দ্রগঞ্জ সড়কটি ইতিমধ্যে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে। পারচেজ কমিটিতে সিএস অনুমোদন হবে। আশা করা যায় আগামী পার্সেস কমিটিতে এই রাস্তার অনুমোদন হতে পারে এবং কার্যাদেশ জানুয়ারি মাসের মধ্যে দেওয়া যেতে পারে। ফেব্রুয়ারির মধ্যে বড় ধরনের কাজ শুরু হতে পারে। যতদিন কাজ শুরু না হচ্ছে ততদিন বিভাগীয়ভাবে মেরামত করে যান চলাচল সচল রাখা হবেে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
