লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছাত্রদের দিয়ে রাজনীতি করার মাসুল আমাদের দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোরে গণতান্ত্রিক ‘বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
বদিউল আলম বলেন, ‘ছাত্র ও শিক্ষকদের রাজনীতির মাধ্যমে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। স্বৈরাচার তৈরির পথ বন্ধ করতে হলে ছাত্রদের ছাত্র ও শিক্ষকদের শিক্ষক হিসেবেই থাকতে হবে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
