অনলাইন ডেস্ক:জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকেলে নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।ডিবিপ্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, পুরনো একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শওকত মাহমুদ এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন।
শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। শেখ হাসিনা সরকারের আমলে ২০২৪-এর নির্বাচনে তিনি কুমিল্লা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।জুলাই-আগস্ট আন্দোলনের পর নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ গঠন করে মহাসচিব পদে দায়িত্ব পালন করছেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতির পদ ছাড়াও তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতির দায়িত্ব পালন করেন।