সকালবেলা প্রতিবেদনঃ
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণ পরিষ্কার করেছেন ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নেতা—কর্মীরা। এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ওয়াসিফ আহমেদ অনিকসহ প্রায় ৩০ জন ছাত্রনেতা অংশ নেন।
মঙ্গলবার (২৪ জুন) মাজারে উপস্থিত হয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মাজার এলাকা ও আশপাশের অংশ পরিষ্কার—পরিচ্ছন্ন করেন।
জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, মাজার এলাকায় যতক্ষণ পর্যন্ত নিয়মিত পরিষ্কারের জন্য দায়িত্বশীলরা সচেতন না থাকবেন ততদিন আমরা এভাবে পরিষ্কার করে যাবো।
উল্লেখ্য এটি নিয়ে জাবি ছাত্রদল টানা ৪ সপ্তাহ মাজার পরিষ্কার করলেন।
এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কে এম রিয়াদ বলেন, ‘আমরা সাংগঠনিক কাজের পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে জমে থাকা ময়লা—আবর্জনা নিয়মিতই পরিষ্কার করে আসছি ।’
এছাড়াও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের শাহরিয়ার, অন্তর, জিসান, জহির, গোলাম মাওলা, লাবিব, রোহান, আদনান সহ প্রায় ৩০ জন
দৈনিক সকালবেলা National Daily Newspaper
