আওয়ামী লীগের তিন সংগঠনের ডাকা শান্তি সমাবেশে বিশাল মিছিল নিয়ে এসেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি সমাবেশস্থলে আসার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা আরো উজ্জীবিত হয়ে ওঠেন।
আজ শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৩টার দিকে তিনি শান্তি সমাবেশে যোগ দেন। তার সঙ্গে নারায়ণগঞ্জের বিপুলসংখ্যক নেতাকর্মী আসেন সমাবেশে। তাদের উদ্বুদ্ধ করতে যুবলীগের পতাকা হাতে নিয়ে এবং বৃষ্টিতে ভিজে স্লোগান দিতে দেখা যায় তাকে।
এর আগে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিকাল ৩টা ১ মিনিটে শান্তি সমাবেশ শুরু হয়। তার পর গীতা পাঠ করা হয়। ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ’ শীর্ষক শান্তি সমাবেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
