Monday , 19 January 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডনযাত্রা : ডা. জাহিদ
--সংগৃহীত ছবি

শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডনযাত্রা : ডা. জাহিদ

অনলাইন ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি রয়েছে। এখন মেডিক্যাল বোর্ডের পরামর্শ এবং বেগম জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে চিকিৎসার জন্য লন্ডনযাত্রা।

আজ শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এই কথা জানান।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।

এ ছাড়া মেডিক্যাল বোর্ড এবং সিনিয়র চিকিৎসকরা নজর রাখছেন।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ আরো বলেন, ‘খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য কাতার সরকার এয়ার অ্যাম্বুল্যান্স প্রদান করা কথা ছিল। কিন্তু তাদের এয়ার অ্যাম্বুল্যান্সে কারিগরি ত্রুটি থাকায় সেটি আসেনি। তবে সেই অ্যাম্বুল্যান্স এলেও তখন খালেদা জিয়া ফ্লাই করার অবস্থায় ছিলেন না বলে মেডিক্যাল বোর্ড জানিয়েছিল।

এ ছাড়া খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর পাশাপাশি গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

About Syed Enamul Huq

Leave a Reply