সকালবেলা প্রতিবেদক :
“পরিকল্পিত বনায়ন করি সুবজ বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে আজ থেকে শুরু হলো সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষরোপণ মেলা উদ্বোধন। রোববার (২৯ জুন) সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে চাষাড়া জিয়াহল প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এর আগে সকালে শহরে একটি র্যালী বের হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সুইজারল্যান্ডে পরিবেশের উপর গবেষনা করে সুইচ ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি তাদের সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছিলো। পৃথিবীতে একশ বছরের আগে ফিরে নিতে চাইলে আমাদের একলক্ষ কোটি গাছ লাগাতে হবে।তাদের বলতে চাই আমরা আপনাদের একটি অংশ হয়েছি এক লক্ষ গাছ রোপণের মাধ্যমে ।
এ সময় তিন আরো বলেন, আমরা আজ সোনারগাঁতে ১০ হাজার গাছ রোপণ করবো। এছাড়া আমরা ইতিমধ্যে সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে রাস্তার পাশে সরকারি খাশ জায়গায় চারারোপন করেছি এছাড়াও নদীর পাশে হিজল গাছ লাগাবো। আমরা এই মাসের মধ্যে একলক্ষ গাছ লাগানো টার্গেট নিয়েছি। আমাদের কেনো গাছ লাগাতে হবে? পৃথিবীতে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এইযুগে শিল্পয়ানকে বাদ দিতে পারবো? আমাদের উন্নতির জন্য শিল্পয়ান লাগবে । আমরা শিল্পয়ান করবো তার পাশাপাশি বসবাসের পৃথিবীকে বাসযোগ্য ব্যবস্থা করবো ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইন, সহকারি বন সংরক্ষক সোস্যাল ফরেস্ট্রি জোন নারায়ণগঞ্জ কাজী মাহিনুর রহমান।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
