Thursday , 18 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শিশু যৌন নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার
--ইমাম তাজুল ইসলাম

শিশু যৌন নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশি-অধ্যুষিত জ্যামাইকায় মসজিদের ইমামের রিরুদ্ধে দুই মেয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে অভিযুক্ত ইমামকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড।

২১ ও ২৭ এপ্রিল সাটফিন বুলেভার্ডে অবস্থিত মসজিদ বিলাল কুইন্স ইসলামিক সেন্টারে দুই মেয়ের ওপর যৌন নিপীড়ন করেন বাংলাদেশি বংশোদ্ভূত ৬৫ বছর বয়সী তাজুল ইসলাম।

কুইন্স ক্রিমিনাল কোর্টে দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, মসজিদের ভেতরে দুটি পৃথক ঘটনায় দুজন মেয়ের ওপর যৌন নির্যাতন চালানো হয়েছিল।

 দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত তাজুল ইসলাম পরে জামিনে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে বিডিনিউজ২৪.কম।

গত ২৮ এপ্রিল মামলার শুনানিতে বিচারকের সামনে তাজুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করেন। তবে আদালত তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) যৌন নির্যাতন, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার মতো গুরুতর ১২টি অভিযোগ এনেছেন।

তাজুল ইসলাম গেল ২১ এপ্রিল মসজিদের ভেতর ১০ বছর বয়সী মেয়ে শিশুর স্পর্শকাতর স্থান স্পর্শ করেন।

২৭ এপ্রিল সন্ধ্যায় একইভাবে ১০ বছর বয়সী আরেকটি মেয়েকে যৌন হয়রানি করেন এই অভিযুক্ত। ওই দিনই নিউইয়র্ক পুলিশ তাকে গ্রেফতার করে।তাজুলের জামিন হিসেবে ২৫ হাজার ডলার নগদ অথবা সমপরিমাণ বন্ড নির্ধারণ করেন এবং ভুক্তভোগীদের নিরাপত্তার জন্য জরুরি আইনি আদেশ জারি করেছেন আদালত। এনওয়াইপিডি ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

ঘটনাটি জানাজানির পর নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকায় ব্যাপক সমালোচনা হচ্ছে বলে জানা গেছে।

About Syed Enamul Huq

Leave a Reply