Wednesday , 15 April 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শোকের মুহূর্তে একাধিক নিহত পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও উত্তম কুমার দাশ
--ইউএনও উত্তম কুমার দাশ

শোকের মুহূর্তে একাধিক নিহত পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও উত্তম কুমার দাশ

মেহেরুবান হাবিব

লালমনিরহাট প্রতিনিধিঃ

‎লালমনিরহাটের পাটগ্রামে বিভিন্ন সময়ে পানিতে ডুবে নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।

‎ইউএনও উত্তম কুমার দাশ বলেন, বাউরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হোসনাবাদ গ্রামের রাসেল হোসেন নামে এক মেধাবী শিক্ষার্থী পানিতে ডুবে নিহত হয়েছে, আমরা সেই সংবাদ সোশ্যাল মিডিয়া ও সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে আজকে আমরা পরিবারের কাছে এসেছি। পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি, সেই সাথে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগীতা বাবদ ২৫,০০০ টাকা অনুমোদন দিয়েছি।

‎তিনি আরো বলেন, জোংড়া ইউনিয়নের মোমিনপুর গ্রামের ৬ বছরের শিশু জিহাদ হাসান ও বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের জয় রায় (১২) পানিতে ডুবে নিহত হয়। তাদের পরিবারকে আজকে উপজেলা অফিসে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আতাউর রহমানসহ ২৫,০০০ টাকা করে মোট ৫০,০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।

‎অনুদান প্রদান শেষে তিনি বলেন, পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনগণকে সচেতন হতে হবে, তাদের বাড়ির আশে-পাশে যে পুকুরগুলো আছে অন্তত বাঁশের বেড়া দিয়ে যেন প্রোটেকশনে রাখা হয়।

‎আমাদের অভিভাবকরা যেন সচেতন হন, এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রেহাই পেতে পারবো। জনসচেতনতা ছাড়া এই ধরনের দূর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব নয়।

পুকুরে ডুবে নিহত রাসেল হোসেন এর বড় ভাই রওশন হায়দার বলেন, আমার ছোট ভাই রাসেল হোসেন পানিতে ডুবে মারা যাওয়ায়   ইউএনও মহোদয় আর্থিক সহযোগীতা হিসেবে ২৫,০০০ টাকা  প্রদান করেছেন। আমি উপজেলা প্রশাসনকে আমার শোকাহত পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে পানিতে ডুবে তাসিন মিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে বুড়িমারী উফারমারা এলাকার রাশেদুজ্জামানের ছেলে।

‎ঘটনার পর গভীর শোক প্রকাশ করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার দাশ। তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা খাইরুল ইসলাম পানিতে ডুবে দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেন। নিহত খাইরুল ইসলামের শোকসন্তপ্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫,০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আতাউর রহমান।

ইউএনও উত্তম কুমার দাশ বলেন,মানবিক এই মুহূর্তে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।

About Syed Enamul Huq

Leave a Reply