সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা প্রায় ৪৭ লাখ টাকা ব্যয় করে নির্বাচনের খরচ চালাবেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা জারা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য অর্থপ্রাপ্তির সম্ভাব্য বিবরণীতে এ তথ্য উল্লেখ করেছেন। সেই হিসাবে জনগণের কাছ থেকে সংগৃহীত টাকা ফেরত দেবেন না তাসনিম জারা; খরচ করবেন নির্বাচনে।
হলফনামায় তাসনিম জারা উল্লেখ করেছেন, জনসাধারণ থেকে ‘ক্রাউড ফান্ডিংয়ের’ মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন তিনি। ওই অর্থের পরিমাণ ৪৬ লাখ ৯৩ হাজার টাকা।
এ ছাড়া হলফনামায় নির্বাচনের ব্যয় নির্বাহে তিনি তার ব্যাংক আমানত ও অন্যান্য আয়ের ২৩ লাখ টাকার পাশাপাশি তিন হাজার ২০০ ব্রিটিশ পাউন্ডের কথা উল্লেখ করেছেন।
তার কোনো স্থাবর সম্পদ নেই। অন্যদিকে স্বামী খালেদ সাইফুল্লাহর বার্ষিক বিদেশি আয় দেখানো হয়েছে ৩৯ হাজার ৮০০ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৫ লাখ ৫ হাজার টাকা।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
