Tuesday , 14 April 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বিতর্ক
--সংগৃহীত ছবি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বিতর্ক

অনলাইন ডেস্ক:

সংসদে এক মন্তব্যকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মাঝে বিতর্কের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে এ বিতর্কের সৃষ্টি হয়। এদিন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন।

৭১ বিধিতে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পিকারের উদ্দেশে বলেন, জাস্ট বোতলটা পরিবর্তন করে মেটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসেবে এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এজন্য শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি।’

এ সময় স্পিকার বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে বলেন, ‘পয়েন্ট অব অর্ডার চলমান বিষয়ের ওপর, এটা তো গতকালের বিষয়। গতকালেই শেষ হয়ে গেছে। সুতরাং এটা এখন আর নতুন করে তোলার কোনো প্রয়োজন নেই।

বিরোধীদলীয় নেতা এর জবাব দিতে গিয়ে পাল্টা যুক্তি দিয়ে বলেন, ‘বিভ্রান্তিটা এখানে। একই বিষয় একই প্রস্তাব একজন স্বতন্ত্র সংসদ সদস্য এনেছিলেন।

সেই প্রস্তাবটি ভিন্ন নামে গতকাল এসেছে। শুধু নাম বদল হয়েছে, প্রস্তাবটি এক আছে। আমি তো আগেরটা জানতাম বলেই বলেছি। এখানে আমি কোনো ভুল তথ্য দিইনি।’

About Syed Enamul Huq

Leave a Reply