সচিবালয়ে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবিসমূহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন মন্ত্রিপরিষদ সচিব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরার পর বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ বুধবার এসব তথ্য জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
এদিকে আজ বুধাবার দুপুরে সচিবালয়ে আন্দোলনকারী কর্মচারী নেতারা বিষয়টি নিয়ে ব্রিফ করবেন। প্রধান উপদেষ্টা গতকাল রাতে জাপান সফরে গেছেন।
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সচিবদের বৈঠকের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করেই আন্দোলন বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
দাবির বিষয়টি নিয়ে গতকাল ভূমিসচিবের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আজকের জন্য কর্মসূচি স্থগিত করেছিলেন কর্মচারীরা। আজকের পরিস্থিতি সচিবালয়ে আন্দোলনকারী কর্মচারীদের ব্রিফ করবেন কর্মচারী নেতারা।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
