Saturday , 14 March 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সবচেয়ে বেশি ভোটার কোন আসনে
--ফাইল ছবি

সবচেয়ে বেশি ভোটার কোন আসনে

অনলাইন ডেস্ক:

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৩০০ আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। এই আসনটিতে ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। এ ছাড়া সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে। সেখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।

এদিকে পুরুষ ভোটারের তুলনায় প্রায় ২০ লাখের বেশি নারী ভোটার রয়েছেন। ইসির তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

About Syed Enamul Huq

Leave a Reply