জামায়াতকে উদ্দেশ্য করে সরকারি দলের হুইপ মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপুর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডেভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় সংসদের সরকারি দলের হুইপ মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপু গত ৯ মে শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা মিলনায়তনে প্রদত্ত এক বক্তব্যে বলেন ‘যারা জান্নাতের টিকেট বিক্রির নামে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে তারা মূলত আল্লাহর সঙ্গে বেঈমানী করে’। তিনি জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে যে অসত্য, বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তা অত্যন্ত নিন্দনীয়।
তিনি আরো বলেন, জান্নাতের টিকিট বিক্রয়ের যে সব অভিযোগ তারা জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে উত্থাপন করেছেন তা মিথ্যা।
এসময় তিনি জামায়াতের বিরুদ্ধে অসত্য ও বানোয়াট বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য বিএনপি নেতা ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর প্রতি আহ্বান জানান।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
