বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। চলমান এমন পরিস্থিতিতে দুপুর থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাচ্ছে না।
উত্তেজনা ও সহিংসতা এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
তিনি বলেছেন, বৃহত্তর স্বার্থে ফেসবুক বন্ধ করা হয়েছে।
কাউকে দমানো বা থামানোর জন্য নয়। মানুষের আবেগ নিয়ে খেলছে সহিংসতাকারীরা।
তবে বিশৃঙ্খলা করলে রাজনৈতিকভাবে শক্ত হাতে দমন করা হবে। সন্ত্রাস দমনে আইনের প্রয়োগ করা হবে। এই সংকট রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
তাদের পুরোনো দাবির সঙ্গে আন্দোলকারীরাও একাত্মতা ঘোষণা করেছে।
গণভবনে আজকে নিরাপত্তা কমিটির বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নে জবাবে তিনি বলেন, গুজব প্রতিরোধ, সরকারি স্থাপনা ও জনগণের জানমাল রক্ষায় বৈঠকে সবাই ঐকমত্য পোষণ করেছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
