Saturday , 14 March 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ
--খুলনায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘নির্বাচন-পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে, তা অবিলম্বে বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ। সারা দেশে নির্বাচন-পরবর্তী নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের ঘটনা ঘটছে। অবিলম্বে এ হামলা, লুটপাট বন্ধ করতে হবে।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল, তা নির্বাচনের ম্যানিপুলেশন, অনিয়ম ও পরবর্তী সহিংসতা শেষ করে দিয়েছে। ফলাফল ঘোষণায় যে অনিয়ম হয়েছে, নির্বাচন কমিশনকে সেখানে কোনো টালবাহানা ছাড়াই তদন্ত করতে হবে। অনিয়মের নির্বাচনে জিতে হামলা আমাদের আবার ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে।’

গোলাম পরওয়ার আরো বলেন, ‘জুলাই সনদে না ভোট ও ধানের শীষের ভোট সমান হয়েছে অনেক কেন্দ্রে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সভাপতিত্বে এ সয়ম আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি, মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করীম প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply