Sunday , 15 February 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সাংবাদিক বায়েজিদের স্ট্যাটাস/ সমন্বয়ক রিয়াদ সেই লেভেলের চাম্পু!
--সংগৃহীত ছবি

সাংবাদিক বায়েজিদের স্ট্যাটাস/ সমন্বয়ক রিয়াদ সেই লেভেলের চাম্পু!

অনলাইন ডেস্কঃ

চাঁদা চাইতে গিয়ে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতা ও সমন্বয়ক রিয়াদকে নিয়ে সাংবাদিক বায়েজিদ আহমেদ তার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন কড়া প্রতিক্রিয়া।

গতকাল রিয়াদের গ্রেপ্তারের পর তার কয়েকটি ছবি পোস্ট করে বায়েজিদ লিখেছেন, ‘সমন্বয়ক রিয়াদ সেই লেভেলের চাম্পু! দেখেন, বলা যায় দেশের প্রায় সব বড় রাজনৈতিক দলের (এনসিপি, বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ) অনেক গুরুত্বপূর্ণ রথী-মহারথির সঙ্গে তার ওঠা-বসা, খায়-খাতির!’

বায়েজিদ আরো যোগ করেন, ‘যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, খরচাপাতি একটু বেশি। তাই ৪ জন সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে নগদ কিছু ক্যাশ কালেকশন করতে, আওয়ামী লীগের সাবেক এমপি ড. শাম্মী আহমেদের বাসায় গেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার এই নেতা।’

সবশেষে তিনি একটি প্রশ্ন ছুড়ে দেন, ‘গুলশানের বেরসিক পুলিশ তাকে চাঁদাবাজ হিসেবে আটক করল! কাজটা কী ঠিক হলো, আপনারাই বলেন?’

About Syed Enamul Huq

Leave a Reply