Wednesday , 11 February 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘সাংবাদিক সংগঠনগুলোও মাফিয়া চক্রে পরিণত হয়েছিল’–চাঁদপুরে পিআইবি মহাপরিচালক
--সংগৃহীত ছবি

‘সাংবাদিক সংগঠনগুলোও মাফিয়া চক্রে পরিণত হয়েছিল’–চাঁদপুরে পিআইবি মহাপরিচালক

অনলাইন ডেস্কঃ
চাঁদপুরে সাংবাদিকদের জন্য মোবাইল সাংবাদিকতা বিষয়ক তিনদিনের জন্য প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বুধবার সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। প্রশিক্ষণে চাঁদপুরের স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত অনলাইন, টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

তিনি বলেন, ‘যারা এখন সাংবাদিকতা করেন বা করছেন, তাদেরকে নতুন প্রজন্মের সঙ্গে টিকে থাকতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষিত হতে হবে। এজন্য পিআইবি সারা দেশে মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে।’তিনি আরো বলেন, ‘কাজ করার ক্ষেত্রে আমাদের আরো সতর্ক থাকতে হবে। যে বিষয়ে প্রতিবেদন তৈরি করবেন ওই বিষয়ের পিছনের তথ্য দেখে নিবেন।
সময় মিডিয়া যা বলেছে বাস্তবে তার চিত্র ছিল উল্টো। সাংবাদিকদের জেগে উঠতে হবে। আকাশের দিকে তাকিয়ে থাকলে হবে না। জমিনের পিঁপড়ার মত তাকাতে হবে।’
তিনি বলেন, ‘শুধুমাত্র গতানুগতিক উন্নয়নের কথা বলা যাবে না।
বাস্তব চিত্র তুলে ধরতে হবে। যেখানেই প্রয়োজন সেখানকার বিষয়টি তুলে আনতে হবে।’মহাপরিচালক বলেন, ‘ছাত্র জনতার আন্দোলনে মধ্যবিত্ত পরিবারের সন্তানরা বেশি অংশগ্রহণ করে। আর এই প্রজন্ম একটি নতুন সংস্কারের মাধ্যমে চলতে চায়। মধ্যপন্থীদের দিয়ে বিপ্লব হয় না। তাদের দিয়ে বড় ধরণের সংস্কার হয়।’ এসময় প্রত্যেক সাংবাদিককে ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্যও আহ্বান জানান তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা। সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষণে দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক ও টেলিভিশনের জ্যেষ্ঠ প্রযোজকরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

About Syed Enamul Huq

Leave a Reply