Friday , 15 May 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সারা দেশে গরম আরো বাড়বে
--ফাইল ছবি

সারা দেশে গরম আরো বাড়বে

অনলাইন ডেস্ক:

সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দিনে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এ ছাড়া একই সময়ে সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।  রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

About Syed Enamul Huq

Leave a Reply