রাজধানীর মিরপুরে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ১৭ বছর বয়সী এক কিশোরের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী আদাম বিন আমিন ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচিত। সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার সাক্ষী। আগামী ৩ মার্চ ওই মামলায় আদালতে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে আমিনের।
এ ঘটনায় ভুক্তভোগীর মা খাদিজা আমিন (৫৫) মিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
