সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ মে) রাতে ওসমানী বিমানবন্দরে ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। উদ্বোধনের পর রাত ১০টায় প্রথম ফ্লাইটটি মদিনার উদ্দেশে ছেড়ে যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘বিমানের নেটওয়ার্ক আরো বাড়াতে ইতিমধ্যে বোয়িং থেকে ১৪টি এয়ারক্রাফট ক্রয় করেছে সরকার। সাম্প্রতিককালে আরো কয়েকটি যুক্ত করার ব্যবস্থা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, ওসমানী বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদসহ বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। জানা গেছে, এ বছরও সিলেট থেকে মোট ৭টি হজ ফ্লাইট পরিচালিত হবে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
