সকালবেলা প্রতিবেদক:
সিলেট শহরের দুটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজের অভিযোগে চার যুবক—যুবতীকে আটক করেছে পুলিশ।
গত, মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানা ও লামাবাজার ফাঁড়ির একটি দল এই অভিযান পরিচালনা করে। প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাশের মা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এক যুবক ও এক যুবতীকে আটক করা হয়। এরপর একই এলাকার চৌধুরী আবাসিক হোটেলেও অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন শাহাব উদ্দিন (৩৮), মেহেদী হাসান মুকুল (৩২), লাকী বেগম (৩৫) এবং আফসানা পারভীন (৩০)।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
